প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম
সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার। ছবি : সময়ের আলোকক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই তথ্যের ভিত্তিতে নাফ নদীতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।
এর অংশ হিসেবে শনিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয় আভিযানিক দল। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় পলিথিনে মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।
সময়ের আলো/আতা