নালিতাবাড়ীর কর্মজীবী মহিলা হোস্টেল থেকে ২০ লাখ টাকার মালামাল চুরি, গ্রেফতার ৪

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

2026-11-16T19:07:42+00:00
2026-11-16T19:07:42+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
নালিতাবাড়ীর কর্মজীবী মহিলা হোস্টেল থেকে ২০ লাখ টাকার মালামাল চুরি, গ্রেফতার ৪
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম 
প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
শেরপুরের নালিতাবাড়ীতে কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হলেও বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। উদ্ধার করা যায়নি চুরি হওয়া বেশিরভাগ মালামাল।

বুধবার (১১ নভেম্বর) নালিতাবাড়ী থানায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন বাদী হয়ে মামলাটি করেন। এতে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের থানা ও বালিকা বিদ্যালয়সংলগ্ন হোস্টেলটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ। নিরাপত্তারক্ষী না থাকা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সিসিটিভি ক্যামেরাও অকার্যকর ছিল। এই সুযোগে দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে বিভিন্ন মালামাল চুরি হচ্ছিল।


গত ১০ নভেম্বর পাশের একটি বাসার আইপিএসের ব্যাটারি চুরির সূত্র ধরে হোস্টেলের মালামাল চুরির বিষয়টি সামনে আসে। পরে ভবনটি পরিদর্শন করে বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং মালামাল উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চির টেলিভিশন, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, জেনারেটরের যন্ত্রাংশ, আইপিএস ও প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম।

পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে প্রায় দুই লাখ টাকার মালামাল উদ্ধার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গ্রেফতার চারজনের মধ্যে আকরাম হোসেন ও শামীম হাসান সাঈদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনের পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নালিতাবাড়ী  কর্মজীবী  মহিলা  হোস্টেল  মালামাল  চুরি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: