প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সময়ের আলোসন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কালকিনি থানায় রেজাউল করিম ভাসাই শিকদারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে। ওই মামলার এজহারভুক্ত আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মাদারীপুরর ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এমকে