প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। ছবি : সময়ের আলোব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সহসভাপতি বশির আহাম্মদ চৌধুরী এবং কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন প্রমুখ।
সময়ের আলো/এমকে