শহিদ মুক্তিযোদ্ধাদের নাম মুছে দিল দুর্বৃত্তরা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারী কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে স্থাপিত নামফলক থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের নাম রং দিয়ে মুছে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার

2026-11-16T23:19:00+00:00
2026-11-16T23:19:00+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
শহিদ মুক্তিযোদ্ধাদের নাম মুছে দিল দুর্বৃত্তরা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম 
ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের রৌমারী কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে স্থাপিত নামফলক থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের নাম রং দিয়ে মুছে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত ৯ জন শহিদ মুক্তিযোদ্ধার স্মরণে একটি নামফলক স্থাপন করা হয়। ওই নামফলকে শহিদ মুক্তিযোদ্ধাদের নাম লেখা ছিল। দুর্বৃত্তরা রাতের আঁধারে নামফলকের ওপর রং লাগিয়ে নামগুলো ঢেকে দেয়। এতে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত নামফলকের লেখাগুলো আর স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।


রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের চেয়ারম্যান ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পর শহিদ মুক্তিযোদ্ধাদের নাম এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণকেন্দ্রের গুলির দাগ মুছে ফেলার ঘটনা এ জাতির জন্য কলঙ্কজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’

রৌমারী থানার ওসি নাঈম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   শহিদ  মুক্তিযোদ্ধা  দুর্বৃত্ত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: