তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যা

রংপুর সংবাদদাতা

সারাদেশ

তিন বছরের শিশু খালেকুজ্জামান মায়ের সঙ্গে কাঁদছে। পাঁচ বছরের খোরশেদ আলম শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চারপাশে স্বজনদের আহাজারি, বাড়িজুড়ে

2026-11-16T23:09:09+00:00
2026-11-16T23:09:09+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
সংসারের ভরসা হারাল ২ পরিবার
তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যা
রংপুর সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
তিন বছরের শিশু খালেকুজ্জামান মায়ের সঙ্গে কাঁদছে। পাঁচ বছরের খোরশেদ আলম শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চারপাশে স্বজনদের আহাজারি, বাড়িজুড়ে মাতম। বাবা শাকিব বসুনিয়া যে আর কোনো দিন ফিরে আসবেন না, সেটি বোঝার বয়স এখনও হয়নি ওই দুই শিশুর। তারা বাবার ফেরার অপেক্ষায় রয়েছে। বাবাকে হারিয়ে ওই দুই শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। স্বামীকে হারিয়ে দিশাহারা স্ত্রী খুশি আক্তারও।

রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের জিগাতলায় মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২) নামের দুই শ্রমিককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এই দুজনের বাড়ি নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়ায়। একই গ্রামের দুই ব্যক্তির এমন মৃত্যুতে এলাকাজুড়েও শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার তারাগঞ্জ সদর থেকে ১৯ কিলোমিটার দূরে বসুনিয়াপাড়ায় শাকিবের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দুই ছেলেকে বুকে জড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছেন খুশি আক্তার। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘অ্যালা মুই কেমন করি বাঁচিম? ছোট ছাওয়া দুইটাক কায় খাওয়াইবে, পড়াইবে? মোর নির্দোষ স্বামীকে কেন মারিল? মুই কোনটে যাইম, কী করিম?’

শাকিবের পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার নিজের কোনো জমিজমা নেই। তিন শতক জমির ওপর টিনের ঘরে চার ভাইয়ের বসবাস। পরিবারের সদস্যরা দিনমজুরি করে সংসার চালান। শাকিবও কাজ করে সংসারের খরচ জোগাতেন।


এদিকে মুকুল ইসলামের সংসারে রয়েছে স্ত্রী ও এক শিশুসন্তান। তার কোনো জমিজমা নেই। থাকতেন অন্যের জমিতে ঘর তুলে। তার মৃত্যুতে পুরো পরিবার দিশাহারা।

মুকুলের স্ত্রী জাহিদা বেগম বলেন, ‘আমার কিছু বলার নেই। আমাকে উনার (স্বামী) মতো উঠায় নেক। মাছুমটাকে এতিম করল। কীভাবে কী করব, বুঝতে পারছি না। আমার সঙ্গে কেন এমন হইলো?’

মুকুলের মা মুক্তা বেগম কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। মুখ ও মাথায় পানি ঢাললে একপর্যায়ে তার জ্ঞান ফেরে। এরপর কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘অ্যালা কায় হামাক দেখবে, কায় মাও কয়া ডাকবে, ছোট নাতিটা যে এতিম হয়া গেল। ওমাক কায় পড়ার খরচ দিবে?’

তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, চালক ও বাসের সহকারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় করা মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   তারাগঞ্জ  বাস  দুই শ্রমিক  হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: