প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ৪:৫৪ এএম
গ্রাফিক : সময়ের আলো রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সাতরাস্তার আকিজ পেট্রোল পাম্পের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
তিনি জানান, আকিজ পেট্রোল পাম্পের কাছাকাছি এলাকায় দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা