কুয়াশার চাদরে ঢাকা পুরো দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

শীতের আগমনী বার্তায় ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা দিনাজপুর।মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে কুয়াশার ঘনত্ব

2026-11-17T10:33:29+00:00
2026-11-17T10:33:29+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুয়াশার চাদরে ঢাকা পুরো দিনাজপুর
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ এএম 
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে কুয়াশার ঘনত্ব লক্ষ্য করা গেছে । ছবি : সময়ের আলো
শীতের আগমনী বার্তায় ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা দিনাজপুর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে কুয়াশার ঘনত্ব লক্ষ্য করা গেছে। কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে সকালবেলা সড়কে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের দৈনন্দিন কাজে প্রভাব পড়ছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগের দিন সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন সময়ের আলোকে জানান, চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ ১৯ ও ২০ নভেম্বর দেশের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর থেকে তাপমাত্রা আরও কমতে পারে।


আবহাওয়ার এমন পরিবর্তনে দিনাজপুরে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কুয়াশা ও তাপমাত্রা হ্রাসের কারণে বিশেষ করে ভোর ও রাতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

উত্তরের জেলা দিনাজপুরে প্রকৃতিতে শীতের এই আগমনী বার্তা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমলে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   কুয়াশা  চাদর  ঢাকা  পুরো  দিনাজপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: