গাজীপুরে মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে দুই

2026-11-17T11:55:43+00:00
2026-11-17T11:56:31+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম  আপডেট: ১৭.১১.২০২৬ ১১:৫৬ এএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় আরেক দল শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টা পর্যন্ত চান্দনা চৌরাস্তায় অবরোধ চলছিল।


এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তিনি জানান, ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গাজীপুর  মহাসড়ক  অবরোধ  পোশাক শ্রমিক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: