স্থগিত ঝালকাঠি যুবদলের শীর্ষ দুই নেতার পদ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনের পদ স্থগিত করেছে যুবদলের কেন্দ্রীয়

2026-11-17T18:01:22+00:00
2026-11-17T18:01:22+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্থগিত ঝালকাঠি যুবদলের শীর্ষ দুই নেতার পদ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০১ পিএম 
সদস্য সচিব আনিসুর রহমান আনিস ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন। ছবি : সংগৃহীত
ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনের পদ স্থগিত করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থগিতাদেশের প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ভেরিফাইড ফেসবুক পেইজে প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। 

মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এমপি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, কয়েকজন নেতাকর্মী তাকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জেলা যুবদলের সদস্য সচিবের পদে স্থগিত হওয়া অ্যাডভোকেট আনিসুর রহমান খান তার ফেসবুক পেইজে পোস্ট করেন, আমি দলের নীতি আদর্শের বিরোধী কোনো কাজ করিনি। তবুও দলীয় সিদ্ধান্ত মেনে দলের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

সময়ের আলো/এনএন
  বিষয়:   স্থগিত  ঝালকাঠি  যুবদল  শীর্ষ দুই নেতার পদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: