শ্রমিকদের মহাসড়কে উঠার চেষ্টা, আটক ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা চালিয়েছেন শ্রমিকরা। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা

2026-11-17T18:20:07+00:00
2026-11-17T18:20:07+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রমিকদের মহাসড়কে উঠার চেষ্টা, আটক ২
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম 
উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স গ্যালারি সড়কে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা চালিয়েছেন শ্রমিকরা। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স গ্যালারি সড়কে এ ঘটনা ঘটে।

এদিকে, গতকাল উপজেলার ২৭টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নাশকতা ঠেকাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   শ্রমিক  মহাসড়ক  উঠার চেষ্টা  আটক ২ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: