শেরপুরে ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারসাজি, লাখ টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শেরপুরে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং কোনো বৈধ কাগজপত্র না থাকায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক

2026-11-17T18:14:09+00:00
2026-11-17T18:14:09+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
শেরপুরে ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারসাজি, লাখ টাকা জরিমানা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম 
ফিলিং স্টেশনে অভিযানে অর্থ দণ্ড। ছবি : সময়েরে আলো
বগুড়ার শেরপুরে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং কোনো বৈধ কাগজপত্র না থাকায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখ টাকা অর্থ দণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার রানীরহাট এলাকার ‘ফারজানা ফিলিং স্টেশন’-এ অভিযান চালানো হয়।

জানা যায় , প্রতিষ্ঠানটিতে জ্বালানি তেল বিক্রিতে দীর্ঘদিন ধরে কারসাজির অভিযোগ ছিল। পরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তাদের উপস্থিতিতে পরিমাপ পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটার ডিজেলে গড়ে প্রায় ২৪০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির অনুকূলে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।


শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল এবং অভিযানে সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করে শেরপুর থানা-পুলিশের একটি দল।

সময়ের আলো/জোই
  বিষয়:   শেরপুরে ফিলিং স্টেশন  পরিমাপ  কারসাজি  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: