প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতার বাসায় হাজির বিএনপির বিজয়ী প্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনি মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে হবিগঞ্জে দেখা মিলল এক বিরল ও সৌহার্দ্যপূর্ণ দৃশ্যের। হবিগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত বিএনপির প্রার্থী জি কে

2026-02-13T21:48:07+00:00
2026-02-13T22:01:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতার বাসায় হাজির বিএনপির বিজয়ী প্রার্থী
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম  আপডেট: ১৩.০২.২০২৬ ১০:০১ পিএম
কাজী মহসিন ও জি কে গউছ হাসিমুখে একে অপরকে জড়িয়ে ধরেন। ছবি : সময়ের আলো
নির্বাচনি মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে হবিগঞ্জে দেখা মিলল এক বিরল ও সৌহার্দ্যপূর্ণ দৃশ্যের। হবিগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত বিএনপির প্রার্থী জি কে গউছ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের অনন্তপুর এলাকায় কাজী মহসিন আহমদের বাসভবনে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় দুই নেতা একে অপরকে জড়িয়ে ধরেন এবং কুশলাদি বিনিময় করেন।

নিজ বাসায় আসা বিজয়ী জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানান কাজী মহসিন। পরে একে অপরকে মিষ্টিমুখ করান তারা। এসময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।


জামায়াত প্রার্থী বলেন, আমাদের দুজনের উদ্দেশ্য এক এবং অভিন্ন। আমরা এলাকার উন্নয়ন করতে চাই। জনগণ তাকে বেছে নিয়েছেন। এখন জনগণের প্রত্যাশা পূরণে জিকে গউছ কাজ করবেন এটাই আশা করি। এসময় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অপরদিকে, বিজয়ী বিএনপি প্রার্থী জি কে গউছ বলেন, সকলকে সঙ্গে নিয়েই এলাকায় কাজ করতে চাই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু হিংসা থাকবে না।

এফআর


  বিষয়:   নির্বাচন  প্রতিদ্বন্দ্বী  জামায়াত নেতা  বাসা  হাজির  বিএনপি  বিজয়ী প্রার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: