নির্বাচনে জামায়াত প্রার্থীকে ভোট দিয়েছে সন্দেহ করে বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১২জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার দূর্লভপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নির্বাচনে জামায়াতকে ভোট দিয়েছে সন্দেহ করে মোশারফ হোসেন গ্রুপের লোকজন বাবর আলি গ্রুপের হামলা করে। বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয়রা। শুক্রবার সকালে আবারো বাবর গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায় মোশারফ গ্রুপের দীন মুহাম্মাদ ও সাদিকুল। এ সময় বাবর আলিও বিসারতের বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।
এ সময় হামলায় বাধা দিতে গিয়ে বাবর আলি ও তার ছেলে মোসতাহিদুলকে আহত করে এবং বাড়িঘরে ভাঙচুর চালায়।
বাবর আলির ছেলে মিজানুর রহমান বলেন, আমার পরিবার বিএনপি করার পরও মোশাররফ হোসেন মেম্বারের লোকজন হামলা করেছে। আমরা পরিবার নিরাপত্তাহীনতায় আছে।
এ ব্যাপারে দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আযম আলি বলেন, জামায়াতকে ভোট দিয়েছে সন্দেহ করে জগনাথপুর গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক দেলওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আআ