পুনরায় ভোট গণনার দাবিতে উত্তাল রংপুর

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে আসনটিতে পুনরায় ভোট গণনার দাবি জানানো হয়েছে।দাবি আদায়ে বিএনপি প্রার্থীর

2026-02-14T00:18:04+00:00
2026-02-14T00:21:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
পুনরায় ভোট গণনার দাবিতে উত্তাল রংপুর
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮ এএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১২:২১ এএম  (ভিজিট : ৫৬০)
বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। ছবি : সংগৃহীত
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে আসনটিতে পুনরায় ভোট গণনার দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো রংপুর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন।

এসময় চোখের অশ্রু জলে তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের সহায়তায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর মাধ্যমে ১১-দলীয় জোট প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এটা তার ভোটার মেনে নিবেন না। 

এদিকে, ভোট গণনার দাবিতে এদিন সন্ধ্যায় বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার সমর্থক-অনুসারীরা পীরগাছা উপজেলার হারা গাছ এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। বেশকয়েকজন আহত হন।

অন্যদিকে, এ আন্দোলনকে সমর্থন জানিয়ে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান। একই সঙ্গে দাবি না মানলে শনিবার তিনিও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

জানতে চাইলে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে, ইনশাল্লাহ জনগণের রায়ে আমি এমপি নির্বাচিত হব। কিন্তু বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের প্রতিপক্ষ এনসিপির আখতার হোসেন মব সৃষ্টি করে এবং প্রশাসনের সহায়তা নিয়ে আমার নির্বাচনের ফলাফলটাকে ইঞ্জিনিয়ারিং করেছে। এ ব্যাপারে আমি সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত ডিসির বাংলোতে এসে উপস্থিত থেকেও তার কোনো সাক্ষাৎ পায়নি।

তিনি বলেন, আমরা পুনরায় ভোট গণনার চাই।


এমদাদুল হক ভরসা আরও বলেন, এখানে ৮ হাজার ৫০০ ভোট বাতিল করা হয়েছে। এতগুলো ভোট কীভাবে বাতিল হল? ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার এই ফলাফলটাকে পরিবর্তন করা হয়েছে। আমরা সঠিক বিচার চাই।

এসময় সঠিক বিচার না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন এমদাদুল হক ভরসা। 

তার সমর্থক ও রংপুর জেলা বিএনপি রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, পুনরায় ভোট গণনা করতে হবে। অন্যথায় আইনের আশ্রয় নিবে প্রার্থী ভরসা।

এ বিষয়ে কথা বলতে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল আহসানের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে মতামত পাওয়া যায় নি।

প্রসঙ্গত, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট।

এফআর


  বিষয়:   নির্বাচন  উত্তাল  রংপুর  আখতার  আসন  পুনরায়  ভোট গণনা  দাবি  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: