ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সুপারি চুরির অভিযোগে ৯ বছরের এক শিশুকে ঘরে আটকে রেখে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মো. ইমন (৯)। বাউসা গ্রামের দুলাল মিয়ার ছেলে। আর অভিযুক্ত ব্যক্তির নাম আতাহার আলী (৩২)। তিনি শিশুটির প্রতিবেশী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শিশু ইমনের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ তোলেন আতাহার আলী। পরে স্থানীয়ভাবে বিচার করে জরিমানা করা হয়।
তবে শুক্রবার সন্ধ্যায় শিশু ইমনকে আতাহার তার ঘরে ডেকে নেন। আটকে রেখে তাকে পিটিয়ে হত্যা করেন। পরে ঘটনা জানাজানি হলে আতাহার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফআর