বিএনপিকে জেতাতে ‘মেটিকুলাস ডিজাইন’ করা হয়েছে : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপিকে বিজয়ী করার জন্য মেটিকুলাস ডিজাইন করা হয়েছে। ২০০-এর বেশি আসনে বিএনপিকে জেতানোর

2026-02-14T00:42:00+00:00
2026-02-14T00:42:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপিকে জেতাতে ‘মেটিকুলাস ডিজাইন’ করা হয়েছে : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪২ এএম 
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংগৃহীত ছবি
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপিকে বিজয়ী করার জন্য মেটিকুলাস ডিজাইন করা হয়েছে। ২০০-এর বেশি আসনে বিএনপিকে জেতানোর জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। 

তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্টদের দ্বারা শোষিত দলের নেতাকর্মীরা এখন ফ্যাসিজম শুরু করেছে। সারাদেশেই নির্বাচনের পর এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির এমন আচরণ আগামীর সুশাসনের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছে এনসিপি।

আসিফ মাহমুদ বলেন, বেশকিছু আসনে শুরুতেই এনসিপি প্রার্থীরা এগিয়ে ছিলেন। তবে সেসব আসনে প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি করেছে বিএনপি।


এ অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না শঙ্কা জানিয়ে তিনি বলেন, বিএনপি দুই তৃতীয়াংশ আসন পেয়ে সংবিধান যে কোনো সময় পরিবর্তন করতে পারে, আমরা সেই শঙ্কা প্রকাশ করছি। আমাদের দাবি থাকবে বিএনপি ক্ষমতা যাওয়ার পর গণভোটের রায় ও জুলাই সনদ যেন অতিদ্রুত বাস্তবায়ন করে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। কিন্তু আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র চর্চা হোক।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  মেটিকুলাস  ডিজাইন  আসিফ মাহমুদ  নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: