ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েই ঢাকা গেলেন পটুয়াখালী- ৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা পটুয়াখালীর গলাচিপা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে গমন করেন তিনি।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকের উদ্দেশ্যে ঢাকায় গেছেন নূর।
এদিকে, এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে, মন্ত্রী পরিষদ গঠনের আলোচনার জন্য তারেক রহমানের ফোন পেয়ে ঢাকায় গিয়েছেন নূরুল হক নূর।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম দৈনিক সময়ের আলোর প্রতিবেদককে জানান, বিএনপির অনানুষ্ঠানিক এক বৈঠকে অংশগ্রহণের জন্য নূর ঢাকা গিয়েছেন।
এফআর