চাঁদপুরে ‍আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

চাঁদপুর সংবাদদাতা

সারাদেশ

চাঁদপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত দলীয় অফিসে

2026-02-14T00:51:36+00:00
2026-02-14T00:51:36+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাঁদপুরে ‍আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম 
সংগৃহীত ছবি
চাঁদপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত দলীয় অফিসে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুর উত্তর স্টেশনের ফায়ার লিডার নজরুল ইসলাম জানান, ভবনের দ্বিতীয় তলা ও ছাদে পরিত্যক্ত কাগজপত্র ও ময়লা-আবর্জনা জমে ছিল।


তিনি আরও বলেন, ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় সেখানে বহিরাগত লোকজন ও টোকাইদের আনাগোনা ছিল। তারা সেখানে সিগারেট খেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে নির্দিষ্টভাবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সময়ের আলো/আআ
  বিষয়:   চাঁদপুর  ‍আওয়ামী  লীগ  কার্যালয়  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: