এক গ্রাম থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে তিনটিতে জয়ী বিএনপি প্রার্থীদের বাড়ি একই গ্রামে, রাউজান উপজেলার গহিরা গ্রামে। ধানের

2026-02-14T09:42:51+00:00
2026-02-14T09:42:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এক গ্রাম থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪২ এএম 
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে তিনটিতে জয়ী বিএনপি প্রার্থীদের বাড়ি একই গ্রামে, রাউজান উপজেলার গহিরা গ্রামে। ধানের শীষ প্রতীকে নির্বাচিত এই তিন প্রার্থীকে ঘিরে গ্রামজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

এবার গহিরা গ্রাম থেকে নির্বাচিত তিন সংসদ সদস্য হলেন—চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তার ভাতিজা ও যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে সাঈদ আল নোমান।

চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ইলিয়াছ নূরী পান ২৭ হাজার ১৪৬ ভোট। এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহাজাহান মঞ্জু পান ২২ হাজার ১১৮ ভোট।


চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী ১ লাখ ২৪২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পান ৩৯ হাজার ৪৮৫ ভোট।

অন্যদিকে চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামসুজ্জামান হেলালী পান ৭৪ হাজার ৪০৭ ভোট। সাঈদ আল নোমান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের সন্তান।

একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গহিরা গ্রাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।


/ইউএমএইচ


  বিষয়:   নির্বাচন  সংসদ সদস্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: