সংসদ সদস্যরা যেসব সুযোগ-সুবিধা পান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর ফলে ২৯৭টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২৯৭ জন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত

2026-02-14T12:38:18+00:00
2026-02-14T18:50:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংসদ সদস্যরা যেসব সুযোগ-সুবিধা পান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৬:৫০ পিএম
জাতীয় সংসদ ভবন। সংগৃহীত ছবি
বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর ফলে ২৯৭টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২৯৭ জন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়। বাংলাদেশের সংসদ সদস্যরা সরকারিভাবে নির্ধারিত নানা ধরনের বেতন, ভাতা এবং সুযোগ–সুবিধা ভোগ করেন। এই সুবিধাগুলি ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস), ১৯৭৩’ বা ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’-এর মাধ্যমে নির্ধারিত এবং বিভিন্ন সময়ে সংশোধিত হয়েছে, এর সর্বশেষ সংশোধন হয়েছে ২০১৬ সালে। 

আইনের আওতায় একজন সংসদ সদস্য নিয়মিত মাসিক বেতনের পাশাপাশি বিভিন্ন ধরণের ভাতা ও সুবিধা পান। মাসিক মূল বেতন হলো ৫৫ হাজার টাকা। নির্বাচনী এলাকায় তাদের কার্যক্রম পরিচালনার জন্য মাসে ১২ হাজার ৫০০ টাকা নির্বাচনি এলাকা ভাতা এবং ৫ হাজার টাকা আপ্যায়ন ভাতা দেওয়া হয়। 

পরিবহন সুবিধা হিসেবে সংসদ সদস্যরা মাসে ৭০ হাজার টাকা ভাতা পান, যা গাড়ি চলাচল, জ্বালানি, রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন বহন করে। এছাড়া নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা অফিস ব্যয় ভাতা দেওয়া হয়।

ব্যক্তিগত ব্যবহারের জন্য সংসদ সদস্যরা আরও কিছু ভাতা পান। যেমন, মাসে ১ হাজার ৫০০ টাকা লন্ড্রি ভাতা এবং ৬ হাজার টাকা বিবিধ ব্যয় ভাতা, যা বাসনপত্র, বিছানাপত্র, টয়লেট্রিজ এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ব্যবহার করা হয়।

সংসদ সদস্যদের জন্য অন্যতম বড় সুবিধা হলো শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানির সুবিধা। তাদের মেয়াদকালে সরকার নির্ধারিত শর্ত অনুযায়ী, একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস শুল্ক ও ভ্যাট ছাড়াই আমদানি করতে পারবেন। পাঁচ বছর পর একই শর্তে নতুন গাড়ি আমদানির সুযোগও রয়েছে।


ভ্রমণ সংক্রান্ত সুবিধা হিসেবে সংসদ সদস্যরা সংসদ অধিবেশন, কমিটির সভা এবং অন্যান্য দায়িত্বসংক্রান্ত কাজে যাতায়াতের জন্য আলাদা ভাতা পান। রেল, বিমান বা নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার ১.৫ গুণ ভাতা প্রদান করা হয়। সড়কপথে যাতায়াতে কিলোমিটারপ্রতি ভাতা নির্ধারিত। দেশের ভেতরে বছরে এক লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা বা সমমূল্যের ট্রাভেল পাসও দেওয়া হয়।

সংসদ অধিবেশন, সংসদীয় কমিটির সভা বা দায়িত্ব সংক্রান্ত অন্যান্য কাজে দায়িত্ব পালনকালে সংসদ সদস্যরা ৭৫০ টাকা দৈনিক ভাতা এবং ৭৫ টাকা যাতায়াত ভাতা পান। অধিবেশন বা সভায় উপস্থিত থাকলে দৈনিক ৮০০ টাকা ভাতা এবং ২০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়।

চিকিৎসা ক্ষেত্রে সংসদ সদস্য এবং তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। এছাড়া মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়।

নিরাপত্তার কারণে সংসদ সদস্যদের জন্য ১০ লাখ টাকার বীমা সুবিধা রয়েছে, যা দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে কার্যকর হয়। প্রত্যেক সংসদ সদস্য বছরের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন, যা নির্ধারিত নিয়ম অনুসারে ব্যয় করা হয়।

টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে একটি টেলিফোন সংযোগ দেওয়া হয় এবং মাসিক ৭ হাজার ৮০০ টাকা টেলিফোন ভাড়া ও কল খরচের জন্য বরাদ্দ থাকে। আইনের মাধ্যমে সংসদ সদস্যদের সমস্ত বেতন ও ভাতা আয়করমুক্ত। অর্থাৎ এই সুবিধাগুলির ওপর কোনো আয়কর প্রযোজ্য নয়।


/ইউএমএইচ



  বিষয়:   সংসদ সদস্য  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: