নিশ্চিন্তে ঘুমানোর পরিবেশ নিশ্চিত করব : নওশাদ জমির

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আগামী পাঁচ বছর

2026-02-14T16:56:07+00:00
2026-02-14T16:56:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নিশ্চিন্তে ঘুমানোর পরিবেশ নিশ্চিত করব : নওশাদ জমির
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম 
নিশ্চিন্তে ঘুমানোর পরিবেশ নিশ্চিত করব : নওশাদ জমির
পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আগামী পাঁচ বছর বাংলাদেশের মানুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে এবং রাজনৈতিক কারণে কোনো হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের পর প্রথমবার নিজ এলাকায় এসে তিনি তার রাজনৈতিক দর্শন ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

নওশাদ জমির বলেন, আমাদের এখন প্রধান কাজ হচ্ছে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র কাঠামো মেরামত করা। নির্বাচনের আগে আমরা যে সব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়ন করা হবে। আমরা চাই না বাংলাদেশ আবার আগের মতো অবস্থায় ফিরে যাক। 

ভোটারদের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, নির্বাচন এমন একটি ব্যবস্থা যেখানে একদল বিজয়ী এবং অন্য দল পরাজিত হয়। যিনি নির্বাচিত হন, তার দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা এমনভাবে দেশ চালাব, যেন মানুষ বলে-বিএনপি আমলে মানুষ শান্তিতে থাকে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল হতে পারে, কিন্তু ইচ্ছেকৃত ভুল মেনে নেওয়া হবে না। কেউ জমিজমাসংক্রান্ত বিচারে যাবেন না। আমাদের কানে চাঁদাবাজির মতো কিছু অভিযোগ এসেছে। এটি কোনোভাবেই করা যাবে না। কেউ এমন অপকর্মে লিপ্ত হলে বিএনপি তার দায় নেবে না।


স্থানীয় উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তেঁতুলিয়াকে একটি পৌরসভা করা হবে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনের পর দ্রুততম সময়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে। এছাড়া পঞ্চগড়ের পর্যটন শিল্পের বিকাশ ও নানামুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুলসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঘুম  পরিবেশ  নিশ্চিত  জমির  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: