কে হতে যাচ্ছেন ঢাকার পরবর্তী ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে সন্দীপ চক্রবর্তীকে বাংলাদেশে পাঠানোর আলোচনা চলছে। তিনি এক যুগ আগে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব

2026-02-14T18:09:22+00:00
2026-02-14T21:37:36+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কে হতে যাচ্ছেন ঢাকার পরবর্তী ভারতীয় হাইকমিশনার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৯:৩৭ পিএম
সংগৃহীত ছবি
পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে সন্দীপ চক্রবর্তীকে বাংলাদেশে পাঠানোর আলোচনা চলছে। তিনি এক যুগ আগে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এমনটিই জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। 

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কে নজিরবিহীন টানাপড়েনের মধ্যে নয়া দিল্লি যখন ঢাকার সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিচ্ছে, তখনই এ সম্ভাবনার কথা সামনে এল।

Advertisement
১৯৯৬ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়া সন্দীপ চক্রবর্তী বর্তমানে ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।


নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস লিখেছে, গত বছরের শেষ দিকে ঢাকায় হাইকমিশনার পদের জন্য বিবেচনাধীন কূটনীতিকদের সংক্ষিপ্ত তালিকায় তার নাম ছিল।

২০২৩ সালের অাগস্ট থেকে জাকার্তায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন সন্দীপ চক্রবর্তী। বাণিজ্য থেকে প্রতিরক্ষা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার।

সময়ের আলো/আআ
  বিষয়:   ঢাকা  ভারত  হাইকমিশন  বাংলাদেশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: