স্কটল্যান্ডকে হারিয়ে নিরাপদে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

স্কটল্যান্ডের ১৫২ রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। প্রথম দুই ওভারে ওপেনারদের হারিয়ে চাপে পড়া দলকে টানলেন টম ব্যান্টন। তার

2026-02-14T19:19:17+00:00
2026-02-14T19:19:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
স্কটল্যান্ডকে হারিয়ে নিরাপদে ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম 
সংগৃহীত ছবি
স্কটল্যান্ডের ১৫২ রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। প্রথম দুই ওভারে ওপেনারদের হারিয়ে চাপে পড়া দলকে টানলেন টম ব্যান্টন। তার চমৎকার পঞ্চাশ ছোঁয়া ইনিংসে স্কটল্যান্ডকে হারাল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে হারের দুয়ার থেকে ফেরে ইংল্যান্ড। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেই বসে তারা। 


স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা তাই খুব দরকার ছিল ইংলিশদের। সেটি করতে পারায় সি গ্রুপে আপাতত নিরাপদ অবস্থানে হ্যারি ব্রুকের দল। 

কলকাতায় শনিবার ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। স্কটিশদের ১৫২ রান ১০ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে দলটি।

সময়ের আলো/এআর


  বিষয়:   স্কটল্যান্ড  ইংল্যান্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: