ভোট পুনর্গণনার দাবি বিএনপির প্রার্থী হারুনুর রশিদের

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ।শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নিজ

2026-02-14T19:47:58+00:00
2026-02-14T19:47:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভোট পুনর্গণনার দাবি বিএনপির প্রার্থী হারুনুর রশিদের
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১০০)
বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ। সংগৃহীত ছবি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। 

তার দাবি, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কারচুপি ও জাল ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে।

হারুনুর রশিদ অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়। কেন্দ্র দখল করে বিপুল পরিমাণ জাল ভোট প্রদান করা হয়।

তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের আশা করেছিলেন। ভোটগ্রহণ শুরুর পর কাউনিয়া শহিদ হাবিব উল্লাহ ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট প্রদান করেন এবং বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। প্রথমদিকে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করলেও দুপুরের পর শোল্লা, ঘড়িয়ানা ও মুন্সীরহাটসহ কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পান।


সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ তদন্ত দল গঠন এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাইয়ের আহ্বান জানান। একই সঙ্গে ফল পুনর্গণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের দাবি করেন।

এছাড়া, স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণার পর গত দুই দিনে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় তার দলের নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ করেন তিনি। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ভোট  পুনর্গণনা  বিএনপি  প্রার্থী  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: