জাকসুর অফিসিয়াল ওয়েবসাইট চালু

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) তাদের সার্বিক কার্যক্রম তুলে ধরতে এবং শিক্ষার্থীদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে অফিসিয়াল

2026-02-14T19:50:40+00:00
2026-02-14T19:50:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জাকসুর অফিসিয়াল ওয়েবসাইট চালু
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৬৭)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) তাদের সার্বিক কার্যক্রম তুলে ধরতে এবং শিক্ষার্থীদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাকসুর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীরা এখন থেকে জাকসুর বিভিন্ন কার্যক্রম, নোটিশ, সিদ্ধান্ত ও চলমান উদ্যোগসমূহ সম্পর্কে জানতে সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। পাশাপাশি যেকোনো সমস্যা, অভিযোগ বা গঠনমূলক পরামর্শ অনলাইনে প্রদানের সুযোগ থাকছে।

জাকসু ওয়েবসাইটের ঠিকানা : www.jucsu.juniv.edu । ওয়েবসাইটটি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে অরবিটাল (Orbeetal)।

এ বিষয়ে জাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, নতুন চালু হওয়া ওয়েবসাইটে জাকসুর সব কার্যক্রম নিয়মিতভাবে দেখা যাবে। পাশাপাশি প্রতিটি বিষয়ভিত্তিক আলাদা ড্যাশবোর্ড থাকবে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের নাম-পরিচয় প্রকাশ করে কিংবা পরিচয় গোপন রেখেও ভিপি, জিএস, এজিএসসহ সংশ্লিষ্ট সম্পাদকদের কাছে মতামত, অভিযোগ ও পরামর্শ প্রদান করতে পারবেন।


তিনি আরও জানান, শিক্ষার্থীরা চাইলে তাদের সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ হিসেবে ভিডিও, ছবি বা প্রয়োজনীয় নথিও ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। প্রাপ্ত অভিযোগ ও মতামত দ্রুত যাচাই-বাছাই করে বাস্তবায়নের চেষ্টা করবে জাকসু।

তার মতে, এ উদ্যোগের মাধ্যমে জাকসুর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য দ্রুত ও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে।


এফআর


  বিষয়:   জাবি  জাকসু  অফিসিয়াল ওয়েবসাইট  চালু 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: