‘হ্যান্ডশেক’ ইস্যুতে যা বললেন ভারত-পাকিস্তানের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত–পাকিস্তান। কোনো ম্যাচেই টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক, করমর্দন দেখা যায়নি

2026-02-14T20:52:15+00:00
2026-02-14T20:55:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
‘হ্যান্ডশেক’ ইস্যুতে যা বললেন ভারত-পাকিস্তানের অধিনায়ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৮:৫৫ পিএম  (ভিজিট : ১৭১)
সংগৃহীত ছবি
২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত–পাকিস্তান।   কোনো ম্যাচেই টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক, করমর্দন দেখা যায়নি ম্যাচের শেষেও। পরে একই চিত্র দেখা গেছে ভারত–পাকিস্তানের নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং রাইজিং স্টারস এশিয়া কাপের ম্যাচেও।

আগামীকাল কলম্বোয় টি–টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবার কি হাত মেলাতে দেখা যাবে? 

এ নিয়ে ভারতের অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘ ২৪ ঘণ্টা পরেই তো ম্যাচ। বেশি জরুরি কী? ম্যাচ খেলাই বেশি জরুরি। আগে মাঠে খেলতে যাই।’

  
এদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা বলেন, ‘খেলাটি একই স্পিরিট নিয়ে খেলা উচিত। আমি কী প্রত্যাশা করি, তা গুরুত্বপূর্ণ নয়। তবে আমার মনে হয়, ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে, সেভাবেই এটি খেলা উচিত।’

নিজের মতামত তুলে ধরে হাত না মেলানোর সিদ্ধান্তের বিষয়টি অন্য পক্ষের ওপর নির্ভর করছে বলে মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক, ‘বাকিটা তাদের ওপর এবং তারা যা করতে চায়, তার ওপর নির্ভর করছে।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সংবাদিক জিজ্ঞেস করেন, ভারতীয় খেলোয়াড়েরা এগিয়ে এলে পাকিস্তান হাত মেলাতে রাজি হবে কি না। জবাবে ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর না দিয়ে ধোঁয়াশাই রেখে দিয়েছেন সালমান, ‘আমরা আগামীকাল জানতে পারব।’

সময়ের আলো/এআর


  বিষয়:   ভারত  পাকিস্তান  অধিনায়ক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: