ধানের শীষে ভোট দিতে স্বামীর বাধা, স্ত্রীর আত্মহত্যাচেষ্টা

বগুড়ার প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোট দিতে বাধা দেওয়ায় গোলাপী বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি

2026-02-14T21:02:21+00:00
2026-02-14T21:02:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধানের শীষে ভোট দিতে স্বামীর বাধা, স্ত্রীর আত্মহত্যাচেষ্টা
বগুড়ার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম 
প্রতীকী ছবি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোট দিতে বাধা দেওয়ায় গোলাপী বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, শিবগঞ্জে জুরি মাঝপাড়া গ্রামে গৃহবধূ গোলাপী ধানের শীষে ভোট দিতে কেন্দ্রে যাবেন। তখনই তার স্বামী অন্য একটি রাজনৈতিক দলের সমর্থক ইমাদুল হক তাকে বাধা দেন। একপর্যায়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে জাতীয় নির্বাচনের দিন গত ১২ ফেব্রুয়ারি বিকেলে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় গৃহবধূর চিকিৎসার যাবতীয় দায়িত্ব সংসদ সদস্য মীর শাহে আলম গ্রহণ করেন।

ইমাদুল বলেন, ভোট দেওয়া নিয়ে মনোমালিন্য হয়েছিল। পরে ঠিক হয়ে গেছে।

বগুড়া-২ আসনে সংসদ সদস্য মীর শাহে আলম বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা গোলাপীর সার্বক্ষণিক খোঁজ রাখছি।

সময়ের আলো/জোআই


  বিষয়:   ধানের শীষ  ভোট  স্বামী  বাধা  স্ত্রী  আত্মহত্যা  চেষ্টা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: