বিদেশ গেলেন ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছেড়েছেন।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা

2026-02-14T21:31:26+00:00
2026-02-14T22:10:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিদেশ গেলেন ফয়েজ তৈয়্যব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১০:১০ পিএম
ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছেড়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে ৫৮৩-তে তিনি দেশ ছেড়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫৫ মিনিটে দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন ফয়েজ তৈয়্যব। তার চূড়ান্ত গন্তব্যস্থল নেদারল্যান্ডস। দেশ ত্যাগ করার সময় তিনি তার নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DH5 ব্যবহার করেছেন।


ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে দেশত্যাগে বা বিদেশ গমনে নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহির্গমনে কোনো বাধা দেওয়া হয়নি।

গত বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এরপর এই মন্ত্রণালয় খালি হলে ওই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ফয়েজ আহমদ তৈয়্যব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: