রাতের আঁধারে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামে এক যুবককে রাতের আঁধারে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া

2026-02-14T23:42:15+00:00
2026-02-14T23:42:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাতের আঁধারে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ পিএম 
প্রতীকী ছবি
চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামে এক যুবককে রাতের আঁধারে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। নিহত শাকির হোসেন (৩৫) দোয়াটি হাজি বাড়ির বাসিন্দা। তিনি মৃত ছালামত ও শাহারা বেগমের সন্তান।

পরিবারের সদস্যদের অভিযোগ, মধ্যরাতে শাকির হোসেনকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে তাকে চোর সন্দেহে অপবাদ দিয়ে স্থানীয় কয়েকজন মিলে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।

নিহতের ভাবি রেবেকা বেগম ও মেয়ে তানজিলা বেগম জানান, বিকাশ সরকারের নেতৃত্বে স্থানীয় কিছু লোক চোর সন্দেহের কথা বলে তাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার চাই।


নিহতের মা শাহারা বেগমের দাবি, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। আটকরা হলেন দোয়াটি সরকার বাড়ির হারাধন চন্দ্রের ছেলে বিকাশ সরকার ও তার কর্মচারী সুরাব হোসেন।

কচুয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   যুবক  পিটিয়ে হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: