এরিয়া ৫১-এ এলিয়েন আছে কি না, জানালেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রহস্যময় অনেক স্থান। এসব রহস্যময় স্থানের তালিকায় আছে ‘এরিয়া ফিফটি ওয়ান’ নামের এক জায়গা।

2026-02-15T18:39:08+00:00
2026-02-15T18:39:08+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
এরিয়া ৫১-এ এলিয়েন আছে কি না, জানালেন ওবামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম 
এরিয়া ফিফটি ওয়ান। ছবি : সংগৃহীত
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রহস্যময় অনেক স্থান। এসব রহস্যময় স্থানের তালিকায় আছে ‘এরিয়া ফিফটি ওয়ান’ নামের এক জায়গা। ‘এরিয়া ফিফটি ওয়ান’ মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে অবস্থিত। এটি শুধু নাম নয়, একে ঘিরে রয়েছে দশকের পর দশক ধরে রহস্য, গুজব ও নানা কৌতূহল। এটি এমন একটি এলাকা, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি এই এলাকার আকাশপথেও রয়েছে কঠোর নিয়ন্ত্রণ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম রয়া নিউজের এক পডকাস্টে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এলিয়েন বা ভিনগ্রহবাসীর অস্তিত্বে নিজের বিশ্বাসের কথা স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘তারা (এলিয়েন) বাস্তব’।

ওবামার এই বক্তব্য মার্কিন রাজনৈতিক অঙ্গনে ভিনগ্রহ ও অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে চলমান আলোচনাকে আরও উসকে দিয়েছে। তবে 


বারাক ওবামা স্পষ্ট করে বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে এ বিষয়ে কোনো প্রমাণ নেই বা আমি এলিয়েন দেখেননি।’

তিনি বলেন, ‘‘তারা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি এবং তাদের এরিয়া ৫১-এ (নেভাদায় অবস্থিত ‘গোপন বিমানঘাঁটি’) রাখা হয়নি। কোনো ভূগর্ভস্থ স্থাপনাও নেই, যদি না সেখানে বিশাল কোনো ষড়যন্ত্র থাকে।” 

তিনি রসিকতা করে আরও বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর আমার প্রথম প্রশ্ন ছিল, ‘এলিয়েনগুলো কোথায়?’

পডকাস্টে রাজনৈতিক কৌশল, ভোটার সক্রিয়করণ থেকে শুরু করে নেতৃত্ব নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার মতো বিভিন্ন বিষয় উঠে আসে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   এরিয়া ৫১  এলিয়েন  ওবামা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: