মহাসড়কে যাত্রীবাহী বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে

2026-02-15T18:41:16+00:00
2026-02-15T18:41:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মহাসড়কে যাত্রীবাহী বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৮৯)
দুর্ঘটনাকবলিত যাত্রাবাহী বাস। ছবি : সময়ের আলো
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। এসময় অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার জিংলাতলী নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের হারুন মিয়ার ছেলে ও অটোরিকশাচালক ফারুক হোসেন (৩৮) এবং চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাজী মো. রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৪৯)।

এদিকে, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। 


দাউদকান্দি হাইওয়ে ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। নিহতদের লাশ শনাক্ত করা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার জন্য আইনি প্রক্রিয়া চলছে। 

এফআর


  বিষয়:   দাউদকান্দি  কুমিল্লা  মহাসড়ক  যাত্রীবাহী বাস  অটোরিকশা  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: