বাল্যবিবাহের অপরাধে কনের পিতাকে জরিমানা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলায় অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বাল্যবিবাহ প্রদানের চেষ্টার অভিযোগে তার পিতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার পালংখালী

2026-02-15T19:49:16+00:00
2026-02-15T19:49:16+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বাল্যবিবাহের অপরাধে কনের পিতাকে জরিমানা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম 
কনের বাড়িতে উপস্থিত উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়া উপজেলায় অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বাল্যবিবাহ প্রদানের চেষ্টার অভিযোগে তার পিতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালীর হাকিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাকিমপাড়া এলাকায় আব্দুল খালেক নামে এক ব্যক্তি তার অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বিয়ে দেওয়া প্রস্তুতি নিচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে বাল্যবিবাহের কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

অভিযুক্ত কনের পিতা আব্দুল খালেককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার শর্তে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

এসময় পাত্র পক্ষকেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, অভিযান চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফআর


  বিষয়:   কক্সবাজার  উখিয়া  বাল্যবিবাহ  অপরাধ  কনের পিতা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: