খেয়াঘাটে হামলা, হালদা নদীতে পড়ে যুবক নিখোঁজ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীর হালদা নদীর ভেরিবাধ এলাকায় রাউজান থেকে ওরসে আসার সময়হামলার শিকার হয়ে সাব্বির (২১) নামের এক যুবক হালদা নদীতে নিখোঁজ

2026-02-15T20:04:18+00:00
2026-02-15T20:07:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খেয়াঘাটে হামলা, হালদা নদীতে পড়ে যুবক নিখোঁজ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৮:০৭ পিএম
হালদা নদীতে নিখোঁজ সাব্বির। ছবি : সংগৃহীত
হাটহাজারীর হালদা নদীর ভেরিবাধ এলাকায় রাউজান থেকে ওরসে আসার সময় হামলার শিকার হয়ে সাব্বির (২১) নামের এক যুবক হালদা নদীতে নিখোঁজ হয়েছেন। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ভিকটিমের বড় ভাই মো. টিপু এ প্রতিবেদককে নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ রামদাশ মুন্সীর হাটের হালদা নদীর খেয়াঘাটে এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরমস্থ মানাউল্লাহ চৌ. বাড়ির আবদুল মান্নানের ছেলে।

জানা যায়, ঘটনারদিন রাতে নৌকা করে ভিকটিম সাব্বির তার ৮/১০ জন বন্ধুসহ হাটহাজারী উপজেলার মাদার্শা ইউনিয়নের বেরিবাঁধ সংলগ্ন এলাকায় হযরত আবদুল করিম শাহ (রা:) বার্ষিক ওরস অনুষ্ঠানে আসছিলেন। তাদের বহনকারী নৌকা রামদাস মুন্সীর হাট খেয়াঘাটে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলায় চালায়। এ সময় নৌকায় থাকা সকলে কেউ কেউ আত্মরক্ষায় নদীতে লাফিয়ে পড়ে। এর পর থেকে নিখোঁজ হয় সাব্বির। 


ঘটনার সময় সঙ্গে থাকা ভিকটিম সাব্বিরের বন্ধু মারুফ জানায়, পথে হামলার স্বীকার হলে নৌকা থেকে সেও লাফ দেয়, তাদের সঙ্গে থাকা অন্যরা সাতার কেটে কুলে উঠতে পারলেও সাব্বির উঠতে পারিনি। পরে ঘটনা জানাজানি হলে হাটহাজারী মডেল থানা পুলিশ, রামদাশহাট নৌ পুলিশ ও হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা সাব্বিরকে উদ্ধারে অভিযান শুরু করে যা এখনো চলমান আছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, দুই গ্রুপের পূর্বের একটি দন্দ্বের কারণে গতকাল রাতে এ হামলা হয়। হামলার এক পর্যায়ে সে নদীতে লাফ দিয়ে আর উঠতে পারেনি। 

ভিকটিম সাব্বিরের আপন চাচাতো ভাই মো. টিপু জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। কারা এ হামলা চালিয়েছে তাদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

রামদাশ মুন্সীর হাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রমজান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা গভীর রাতে খবর পাওয়ার পর থেকে নদীতে অভিযান চালিয়ে যাচ্ছি তবে এখন পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল মান্নান আড়াইটার দিকে এ প্রতিবেদককে জানান, জেলা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ৬ জনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বেলা তিনটার দিকে জানান, এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি তবে উদ্ধার প্রক্রিয়া চলমান আছে। আর এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি। 

সময়ের আলো/জোআই



  বিষয়:   হাটহাজারী  ওরসে  দুর্বৃত্ত  হামলায়  হালদা নদী  যুবক নিখোঁজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: