সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গোপালপুর উপজেলা প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের গোপালপুর নিবাসী পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত পুলিশ সদস্যের নাম মো. নজরুল ইসলাম দুদু (৫৫)। তিনি

2026-02-15T19:25:30+00:00
2026-02-15T20:04:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
গোপালপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৮:০৪ পিএম
প্রতীকী ছবি
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের গোপালপুর নিবাসী পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

নিহত পুলিশ সদস্যের নাম মো. নজরুল ইসলাম দুদু (৫৫)। তিনি নগদা শিমলা ইউনিয়নের শিমলা গ্রামের মৃত বাদশা মিয়ার সন্তান।
 
জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর থানায় ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক সকালে তাকে মৃত ঘোষণা করে।


গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দু:খ জনক। সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। 
তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। ব্যক্তি জীবনে তিনি ২ সন্তানের জনক। মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   কিশোরগঞ্জ  সড়ক দুর্ঘটনায়  পুলিশ সদস্য  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: