ইউনিয়নে-ইউনিয়নে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

মমেক সংবাদদাতা

সারাদেশ

দেশজুড়ে প্রতিটি ইউনিয়নের পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৪

2026-10-24T21:18:36+00:00
2026-10-24T21:18:36+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ইউনিয়নে-ইউনিয়নে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
মমেক সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:১৮ পিএম 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
দেশজুড়ে প্রতিটি ইউনিয়নের পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৪ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সেখানে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। স্থানীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনুপস্থিত ডাক্তারদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, হাসপাতাল পরিদর্শনের সময় অনেক চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে। রোস্টার ডিউটি যাচাই করে অনুপস্থিতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্ধারিত সময়ের পরে হাসপাতালে পৌঁছানো চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সেবার মান সম্পর্কে তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেলে খাবারের মান তুলনামূলক ভালো পাওয়া গেছে। তবে কিছু বাথরুমের অবস্থা অত্যন্ত খারাপ থাকায় দ্রুত সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রকৌশলীর মাধ্যমে সেগুলো পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু ওয়ার্ডের মশারি ও সার্বিক ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

শিশু ওয়ার্ডে পেডিয়াট্রিক আইসিইউ চালুর বিষয়ে মন্ত্রী জানান, লোকবল সংকটের কারণে আইসিইউ চালু করতে কিছুটা দেরি হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সংকট সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। সেখানে ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, ২০টি করে প্রসূতি ও শিশু বিছানা সংযোজন করা হবে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার বিশাল টেন্ডার আহ্বান করা হবে। প্রতিটি উপজেলা হাসপাতালকে উন্নত করা, ক্যানসার ও রেডিওথেরাপি মেশিন স্থাপন, ৫টি রোবটিক সার্জারি ইউনিট চালু, ৫ হাজার নতুন চিকিৎসক এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে। 

পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী।

সময়ের আলো/আতা
  বিষয়:   দেশ  ইউনিয়ন  কমিউনিটি ক্লিনিক  ফ্যামিলি ওয়েলবিং সেন্টার  স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৪ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: