সুমা থেকে রাফি, বান্ধবীকে বিয়ে ঘিরে চাঞ্চল্য

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় নিজেকে মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয় এক তরুণী। আগে তার নাম

2026-10-24T20:25:39+00:00
2026-10-24T20:26:02+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
সুমা থেকে রাফি, বান্ধবীকে বিয়ে ঘিরে চাঞ্চল্য
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৮:২৬ পিএম
রাফি ও তার স্ত্রী। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় নিজেকে মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয় এক তরুণী। আগে তার নাম ছিল সুমা ইসলাম, বর্তমানে রাফি ইসলাম হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি। সম্প্রতি বান্ধবীকে বিয়ে করার বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাফি ইসলামের দাবি, আগে তিনি মেয়ে ছিলেন, তবে এখন ছেলে হয়েছেন। বিষয়টি এত দিন প্রকাশ্যে আনেননি জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আসার পরিকল্পনা ছিল তার। এরই মধ্যে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন।

রাফিকে বিয়ে করা তরুণী জানান, ভালোবেসেই তাকে বিয়ে করেছেন তিনি। তবে পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা পালিয়ে বিয়ে করেন। তিনি বলেন, আমি তাকে ভালোবাসি।

এদিকে স্থানীয় বাসিন্দা রুবিনা বেগম জানান, আগে সুমা ইসলামকে সালোয়ার-কামিজ পরতে দেখেছেন। তবে সম্প্রতি তাকে ছেলেদের পোশাকে চলাফেরা করতে দেখছেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে বলে জানান তিনি।

তবে রাফি ইসলামের শারীরিক পরিবর্তনের কারণ সম্পর্কে কোনো চিকিৎসকের বক্তব্য বা মেডিকেল সনদ পাওয়া যায়নি। তার বক্তব্যের পাশাপাশি চিকিৎসাগত তথ্য ও বিয়ের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করা প্রয়োজন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ঠাকুরগাঁও  সুমা থেকে রাফি  বান্ধবীকে বিয়ে  চাঞ্চল্য  ঠাকুরগাঁও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: