ছুটি শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ছয় দিন বন্ধ থাকার পর শনিবার (২৪ অক্টোবর) থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

2026-10-24T19:10:38+00:00
2026-10-24T19:10:38+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছুটি শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১০ পিএম 
ভোমরা স্থলবন্দর । ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ছয় দিন বন্ধ থাকার পর শনিবার (২৪ অক্টোবর) থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে ভোমরা বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা জানান, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীদের আহ্বানে ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব বালা জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা ছিল। ফলে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ভোমরা স্থলবন্দর  আমদানি-রফতানি শুরু  সাতক্ষীরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: