রংপুরে ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টায়ও পৌঁছায়নি রিলিফ ট্রেন

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের বদরগঞ্জ স্টেশনের আউট সিগন্যালের কাছে ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

2026-10-24T21:07:34+00:00
2026-10-24T21:07:34+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
রংপুরে ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টায়ও পৌঁছায়নি রিলিফ ট্রেন
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
রংপুরের বদরগঞ্জ স্টেশনের আউট সিগন্যালের কাছে ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

সান্তসহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনটি শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লাইনচ্যুত হয়। এদিকে, ঘটনার প্রায় ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পৌঁছায়নি রিলিফ ট্রেন।

জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনটি সন্ধ্যায় বদরগঞ্জ স্টেশনের কাছে ১ নম্বর লাইনে পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে যাত্রীরা নেমে বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা হন। তবে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।

সোমা রানী নামে এক যাত্রী বলেন, শ্বশুরবাড়িতে শারদীয় দুর্গাপূজা শেষ করে গাইবান্ধা থেকে বাবার বাড়ি ঠাকুরগাঁও যাচ্ছিলাম। পথে বদরগঞ্জ স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এখন কীভাবে সন্তানদের নিয়ে ঠাকুরগাঁও যাব- সেই চিন্তা করছি।

আলমগীর হোসেন নামে এক ব্যক্তি বলেন, রোববার অফিস খুলছে। যাব পঞ্চগড়। ট্রেনটি বদরগঞ্জে দুর্ঘটনা পতিত হলো। বিকল্প ব্যবস্থায় যাব, তারও উপায় নেই।

বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পার্বতীপুর থেকে আসছে। উদ্ধারকারী ট্রেনটি আসলেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রিলিফ ট্রেন এসে পৌঁছায় নি। 

সময়ের আলো/আতা
  বিষয়:   রংপুর  ট্রেন  লাইনচ্যুত  রিলিফ ট্রেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: