প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:২৮ পিএম
পুলিশের লুট হওয়া কার্তুজের উপর শুয়ে ছিলেন যুবক, অভিযানে গ্রেফতার। ছবি : সময়ের আলোমুন্সীগঞ্জ সদরে বিছানার তোষকের নিচে পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ লুকিয়ে রাখার অভিযোগে দুলাল গাজী (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার দুলাল গাজী সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের আওলাদ গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ দল হোগলাকান্দি গ্রামে দুলাল গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তিনি নিজ ঘরে বিছানায় শুয়ে ছিলেন। পরে তল্লাশি চালিয়ে তার বিছানার তোষকের নিচ থেকে থানা থেকে লুণ্ঠিত হওয়া পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলিগুলো সরকারি সম্পদ এবং বিভিন্ন সময়ে থানা ও পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্রের কার্তুজ। এ ঘটনায় গ্রেফতার যুবকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/আতা