বাগেরহাটে মাছ শিকারের সময় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের কচুয়ায় বিলের ভেতর পাতানো অবৈধ কারেন্ট জালের বিদ্যুৎ সংযোগে বিদ্যুতায়িত হয়ে আমজাদ শেখ (৫৫) নামে দিনমজুর নিহত হয়েছেন।শুক্রবার (২৩

2026-10-24T22:37:50+00:00
2026-10-24T22:37:50+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাগেরহাটে মাছ শিকারের সময় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের কচুয়ায় বিলের ভেতর পাতানো অবৈধ কারেন্ট জালের বিদ্যুৎ সংযোগে বিদ্যুতায়িত হয়ে আমজাদ শেখ (৫৫) নামে দিনমজুর নিহত হয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) রাতের এ ঘটনার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি নালার মধ্যে কচুরিপানা দিয়ে মরদেহ ঢেকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে । সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।  

কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ শেখ প্রতাপপুর গ্রামের জলিল শেখের ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে আমজাদ শেখ বাড়ির দক্ষিণ পাশের মাঠে ‘কোচ’ দিয়ে মাছ শিকারে যান। এদিকে, ওই এলাকার মোহাম্মদ মোল্লার ছেলে মাহবুব মোল্লা ওরফে ফেলু রাতের বেলায় মাছ ধরার জন্য বিলে অবৈধ কারেন্ট জাল পেতে রাখে এবং সেই জালে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করে। 

রাতে আমজাদ শেখ মাছ কোপানোর সময় অসাবধানতাবশত ওই জালের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি জানতে পেরে গভীর রাতে জালের মালিক মাহবুব মোল্লা ওরফে ফেলু নিহতের মরদেহটি স্থানান্তরিত করে কিছু দূরে নালার মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। এদিকে রাতভর আমজাদ শেখ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সারারাত খোঁজাখুঁজি করেন। 

শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে পরিবারের সদস্যরা মাহবুব মোল্লার বাড়ির দক্ষিণ পাশে নালার মধ্যে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় আমজাদ শেখের মরদেহ দেখতে পান। পরে এলাকাবাসী সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয়। 

কচুয়া থানার ওসি আল মামুন জানান, ঘটনাটি শোনার পরপর থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অপরদিকে, এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে মাহবুব মোল্লা ওরফে ফেলুর বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   বাগেরহাট  মাছ শিকার  বিদ্যুতায়িত  আমজাদ শেখ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: