কালিয়াকৈরে মানুষের কাটা হাত উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মানুষের কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৫ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্দ্রা সিপির গেইট

2026-02-15T19:02:12+00:00
2026-02-15T19:02:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে মানুষের কাটা হাত উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম 
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মানুষের কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৫ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্দ্রা সিপির গেইট এলাকায় থেকে ওই হাতটি উদ্ধার করা হয়।  

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সাড়ে আটটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপির গেইটের বিপরীতে মানুষের কাটা হাত দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি জরুরী সেবা ৯৯৯ ফোন করে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে হাতটি উদ্ধার করা হয়।  


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ধারনা করা হচ্ছে কাটা হাতটি কোনো পুরুষ মানুষের। তবে এটা জীবিত না মৃত মানুষের হাত এটা জানা যায়নি। এ ঘটনার পর আসে পাশের বিভিন্ন স্থানে তল্ল্যাসী চালিয়েও কোনো দেহের সন্ধান পাওয়া যায়নি। ঘটনায় ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তবে এলাকা জুড়ে মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। তবে কেউ কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   কালিয়াকৈর  মানুষ  কাটা হাত  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: