সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত, গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে আঁখি খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন

2026-02-15T14:45:02+00:00
2026-02-15T14:47:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত, গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৫ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ২:৪৭ পিএম
মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত আঁখি খাতুনের মরদেহ ঢেকে রাখা হয়েছে। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জে বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে আঁখি খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটো রিকশা চালক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস শহরের বাজার স্টেশন কাউন্টার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশার যাত্রী আঁখি খাতুন রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় রিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপা‌তা‌লে ভর্তি করেছে। 


স্থানীয়রা আরও জানায়, নিহত আঁখি খাতুন তার শিশু কন্যাকে মাদ্রাসায় রেখে রিকশায় বাসায় ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই সড়কে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে এ সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন এ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ঘাতক বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   সিরাজগঞ্জ  বাস-অটোরিকশা  সংঘর্ষ  গৃহবধূ  নিহত  গাছের গুড়ি  সড়ক অবরোধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: