ঢাকা সিলেট মহাসড়কে গ্রিনলাইন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ৯ জন আহত হয়েছেন।

2026-10-18T13:10:03+00:00
2026-10-18T13:10:03+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঢাকা সিলেট মহাসড়কে গ্রিনলাইন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:১০ পিএম 
গ্রিনলাইন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সময়ের আলো
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ৯ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) ও ঢাকাগামী বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের চালকসহ ৯ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় আহত যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করে পুলিশ।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করে আইনি প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঢাকা সিলেট মহাসড়ক  গ্রিনলাইন  ট্রাক  মুখোমুখি সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: