কালিহাতিতে মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে ক্ষতিকারক বার্নিশ অয়েল তৈরি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে একটি পবিত্র স্থান মসজিদের পাশেই প্রকাশ্যে প্লাস্টিক পুড়িয়ে তৈরি করা হচ্ছে ক্ষতিকারক ‘বার্নিশ অয়েল’ (বার্নিশ তেল)। এর থেকে

2026-10-18T12:45:12+00:00
2026-10-18T12:45:12+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালিহাতিতে মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে ক্ষতিকারক বার্নিশ অয়েল তৈরি
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ পিএম 
প্লাস্টিক পুড়িয়ে ক্ষতিকারক বার্নিশ অয়েল তৈরি। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের কালিহাতীতে একটি পবিত্র স্থান মসজিদের পাশেই প্রকাশ্যে প্লাস্টিক পুড়িয়ে তৈরি করা হচ্ছে ক্ষতিকারক ‘বার্নিশ অয়েল’ (বার্নিশ তেল)। এর থেকে নির্গত হচ্ছে কালচে ও মারাত্মক বিষাক্ত ধোঁয়া, যার প্রভাবে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

এ ঘটনায় ক্ষুব্ধ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামবাসী দ্রুত কারখানাটির কার্যক্রম বন্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদফতরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য তোয়াক্কা না করেই একটি চক্র নিষিদ্ধ বা বর্জ্য প্লাস্টিক পুড়িয়ে বার্নিশ অয়েল তৈরির কাজ চালিয়ে আসছে। তাও আবার তৈরি করা হচ্ছে দুর্গাপুর উত্তরপাড়া মসজিদের একেবারে গা-ঘেঁষে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুর্গাপুর উত্তরপাড়া গ্রামের একাধিক ব্যক্তি জানান, একই এলাকার জয়নাল, সুমন প্রমানিক, ছুরমান, রুপচানসহ ৮-১০ জন মিলে দিন-রাত সমানতালে প্লাস্টিক পোড়ানোর ফলে বাতাসের সঙ্গে তীব্র রাসায়নিক গন্ধ ও বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ফলে আশেপাশের শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়াসহ নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।


তার আরও জানান,বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধ সরাসরি মসজিদে প্রবেশ করায় মুসল্লিরা ঠিকমতো নামাজ আদায় করতে পারছেন না। নিয়মিত এবাদত-বন্দেগিতে চরম বিঘ্ন ঘটছে। আশেপাশের গাছপালা ও কৃষিজমিতেও বিষাক্ত ছাই জমা হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধিত হচ্ছে।

​প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গাপুর উত্তরপাড়া একটি পবিত্র মসজিদের পাশে কীভাবে এমন ক্ষতিকর ও অবৈধ কাজ চলতে পারে? আমরা দিনরাত বিষাক্ত ধোঁয়ার মধ্যে বাস করছি। আমাদের সন্তান ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। একাধিকবার বাধা দেওয়া হলেও সংশ্লিষ্টরা তা তোয়াক্কা করছে না। গ্রামবাসীর একদাবি—অবিলম্বে এই পরিবেশদূষণকারী কারখানা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার জানান, শীঘ্রই ওখানে অভিযান করে অবিলম্বে পরিবেশদূষণকারী জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   টাঙ্গাইল  কালীহাতি  মসজিদ  প্লাস্টিক পুড়িয়  ক্ষতিকারক  বার্নিশ অয়েল  বিষাক্ত ধোঁয়া  অতিষ্ঠ গ্রামবাসী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: