ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ভোলা

সারাদেশ

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ম্যানেজারকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসিফ

2026-10-18T11:36:36+00:00
2026-10-18T11:36:36+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ এএম 
ভোলা সদর হাসপাতাল। ছবি : সময়ের আলো
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ম্যানেজারকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসিফ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত আসিফ চিকিৎসারত অবস্থায় ভোলা সদর হাসপাতালে মারা গেছেন।

​নিহত আসিফ রাজাপুর এলাকার মো. দলু মিয়া ও হালিমা বেগম দম্পতির ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা অভিযুক্ত আসিফকে ধরে গণপিটুনি দেয়।


​পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ অক্টোবর) ভোররাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে কুপিয়ে জখম হওয়া বিএনপি নেতা হোসেন ম্যানেজার বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

​এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   ভোলা  বিএনপি নেতা  কুপিয়ে জখম  গণপিটুনি  অভিযুক্ত  যুবক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: