ম্যাচ জিততে পাকিস্তানের লাগবে ১৭৬ রান

সময়ের আলো ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান মুখোমুখি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ব্যাটিয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এরপরও ভালো সূচনা

2026-02-15T21:12:30+00:00
2026-02-15T21:30:46+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
খেলা
ম্যাচ জিততে পাকিস্তানের লাগবে ১৭৬ রান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৯:৩০ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান মুখোমুখি ম্যাচ। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান মুখোমুখি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ব্যাটিয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এরপরও ভালো সূচনা পায় দলটি। ইষাণ কিষাণের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ভারত। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১৭৫ রান। এ অনুযায়ী ম্যাচটি জিততে পাকিস্তানের লাগবে ১৭৬ রান। 

প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করতেই ভারত হারায় ওপেনার অভিষেক শর্মার উইকেট। এরপর রীতিমতো তাণ্ডব চালিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইশান কিষান। তিনি ৪০ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৭৭ রান করে ফেরেন।


ভারতের বিপক্ষে আজ টি-টোয়েন্টি ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা রেকর্ড।

এদিন পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন সাইম আইয়ুব। একটি করে উইকেট নেন অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারেক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি রেকর্ড, তবে সেটি যৌথভাবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন উদাহরণ আছে আরও ৭টি।


সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: