৭৭ রানে থামলেন ইষাণ

সময়ের আলো ডেস্ক

খেলা

টসে হেরে ব্যাটিয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এরপরও ভালো সূচনা পায় দলটি। ইষাণ কিষাণের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ

2026-02-15T20:46:13+00:00
2026-02-15T20:46:13+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
৭৭ রানে থামলেন ইষাণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম 
ইষাণ কিষাণের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ভারত। ছবি : সংগৃহীত
টসে হেরে ব্যাটিয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এরপরও ভালো সূচনা পায় দলটি। ইষাণ কিষাণের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ভারত। মাত্র ২৭ বলে ফিফটির পূরণ করেন তিনি। পরে ৭৭ রানে ফিরে যেতে হয় তাকে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেটে ১২৬ রান। এখন ২২ রানে সূর্যক্রমার অপরাজিত রয়েছেন।

কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।


দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইষাণ কিষাণ  ঝোড়ো ব্যাটিং  ভারত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: