১৩ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান

সময়ের আলো ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান মুখোমুখি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৭৫ রান। এ অনুযায়ী

2026-02-15T21:39:45+00:00
2026-02-15T21:43:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
১৩ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৯ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৯:৪৩ পিএম
১৩ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান মুখোমুখি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৭৫ রান। এ অনুযায়ী ম্যাচটি জিততে পাকিস্তানের লাগবে ১৭৬ রান। তবে জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এখন ব্যাট করছেন বাবর আজম ও উসমান খান। 

বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।


দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া।

সময়ের আলো/কেএইচও

Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: