ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

খেলা

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৭৫ রান। এ অনুযায়ী ম্যাচটি জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল

2026-02-15T22:49:18+00:00
2026-02-15T23:13:38+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৯ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ১১:১৩ পিএম
১১৪ রানে ফিরে যেতে হয় পাকিস্তানকে। ছবি : সংগৃহীত
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৭৫ রান। এ অনুযায়ী ম্যাচটি জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৭৬ রান। তবে জবাবে ব্যাট করতে নেমে ১১৪ রানে ফিরে যেতে হয় পাকিস্তানকে।

এ অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারাল সূর্যকুমার যাদবের দল। এ জয়ের মাধ্যমে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের।

৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। এদিকে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান রয়েছে তিন নম্বরে। আর পয়েন্ট টেবিলে পাকিস্তানের ঠিক উপরে রয়েছে যুক্তরাষ্ট্র।


ব্যাট করতে নেমে শুরুটাই ভালো করতে পারেনি পাকিস্তানের। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন সাহিবজাদা ফারহান। আর জাস্প্রিত বুহরাহের করা দ্বিতীয় ওভারে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। এদিকে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে থামে বাবর আজমের ইনিংসও।

পাকিস্তানের হয়ে হাল ধরে উসমান খান। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৪ রান। এদিকে ১৪ রান করেন শাদাব খান। এছাড়া ফাহিম আশরাফ ১০ ও শাহিন আফ্রিদি ২৩ রান করেন। বাকি ব্যাটারদের কেউ দশের কোটাই পূরণ করতে পারেননি।

সময়ের আলো/কেএইচও



Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: